মৌলভীবাজারে ৩৬ জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই শহীদদের স্মরণে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ক্রীড়াঙ্গনে ঐক্য ও সৌহার্দ্য গড়ার আহ্বান  এবং তরুণ সমাজে ক্রীড়া চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে মৌলভীবাজারে শুরু হয়েছে ৩৬ জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

শহরের ০৩ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সংগঠন “ফায়ার ক্লাব” এর আয়োজনে এ টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয় “লিজেন্ড স্পোর্টস এরিনা” মাঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ও পৌর যুব বিভাগের সহ-সভাপতি কাওছার আহমদ। সার্বিক সমন্বয়ে ছিলেন ক্লাব পরিচালক জানে আলম ও সহকারী পরিচালক শেখ মোশাররফ রিয়াদ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী মাওলানা ফজলুর রহমান হেলালী।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন—“এই টুর্নামেন্ট কেবল একটি ক্রীড়া আয়োজন নয়, এটি একটি চেতনার বহিঃপ্রকাশ—যেখানে খেলাধুলার মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও দেশের প্রতি ভালোবাসা গড়ে তোলা সম্ভব।”

তারা বলেন, “জুলাইয়ের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে ক্রীড়াক্ষেত্রে যেমন প্রতিযোগিতা প্রয়োজন, তেমনি প্রয়োজন সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজের প্রস্তুতি।”

উদ্বোধন এর পূর্বে উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌর জামায়াতের সেক্রেটারি, মিউচুয়াল মটরস লিমিটেড এর এমডি আনোয়ার হোসেন চৌধুরী মোরশেদ, মৌলভীবাজার জেলা জজ কোর্টের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল ওয়াহিদ, ইম্পেরিয়াল কলেজের এমডি ও ০৭ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এইচ. এম. আলাউদ্দিন, মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি ও মৌলভীবাজার ট্রাভেলস এর স্বত্বাধিকারী সাকিবুর রহমান মেরাজ, ওয়ারিয়র্স অফ জুলাই, মৌলভীবাজার জেলা আহ্বায়ক ডা. শাহাব উদ্দিন বাবলু , জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নিজাম উদ্দিন রুমন , ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন সুমন, ০২ নং ওয়ার্ড সেক্রেটারী দিদার উল আলম মজুমদার, ০৩ নং ওয়ার্ড ব্যবসায়ী পরিষদ সভাপতি সৈয়দ আব্দুল হানিফ ফুয়াদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ: সাজ্জাদুর রহমান, আব্দুল হান্নান, ইমরান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা টুর্নামেন্ট আয়োজকদের প্রশংসা করে বলেন, “এই ধরনের উদ্যোগ শুধু খেলাধুলাকে প্রাণবন্ত করে না, বরং তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন, শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্ববান নাগরিক হিসেবেও গড়ে তোলে।”

সঞ্চালনায় ছিলেন:
মোঃ মোতাহির আলম – ফায়ার ক্লাবের উপদেষ্টা, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সদস্য ও ওয়ান ওয়ার্ল্ড ট্যুরিজমের প্রতিষ্ঠাতা সিইও। তিনি এবারের ৩৬ জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা যেমন একটি সুন্দর খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন, তেমনি তরুণ প্রজন্ম পাচ্ছে ইতিহাস, চেতনা এবং দায়িত্বশীলতার বাস্তব শিক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাঙ্গলকোটে ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

১

৮নং আদ্রা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ ওমর ফারুক

২

নাঙ্গলকোটে আদ্রা উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন

৩

নাঙ্গলকোটে বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি

৪

নাঙ্গলকোটে ১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

৫

TEAM NATIONALIST VOICE’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেলেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা শাহাদাত হোসেন বাপ্পি

৬

নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ; বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম

৭

পেরিয়া ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী

৮

বাঙ্গড্ডা দারুল ফালাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

৯

মানবিকতায় অনন্য নাঙ্গলকোটের মাইনউদ্দিন ‎ ‎ব্যবসার পাশাপাশি অসহায় মানুষের পাশে, জনকল্যাণে রাখতে চান ভূমিকা

১০

হেসাখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন মিয়াজী

১১

নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

১২

নাঙ্গলকোটের চাটিতলার কৃতি সন্তান গিয়াস উদ্দিন ঢাকা ক্যান্টনমেন্ট থানার নতুন ওসি

১৩

নাঙ্গলকোট-মনোহরগঞ্জ সীমান্তে দুই গ্রামের সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ, নিয়ন্ত্রণে তিন থানার পুলিশ,

১৪

নাঙ্গলকোটে সাবেক এমপি ডাক্তার এ.কে.এম কামারুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল

১৫

চাটিতলা উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলোয়াড়দের বুটসহ ক্রীড়া সামগ্রী প্রদান

১৬

বিচ্ছেদে নারীর চেয়ে বেশি ভেঙে পড়েন পুরুষ, বলছে গবেষণা

১৭

বক্সগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো-৮০৪ শাখার উদ্বোধন

১৮

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অংশগ্রহণ

১৯

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল, নিখোঁজের পর জঙ্গলে মিলল অপ্রিতমের নিথর দেহ ‎

২০