
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮নং আদ্রা উত্তর ইউনিয়নের বেলঘর ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় বিএনপি নেতা আহাম্মদ সুমনের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাব খন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের প্রধান রাশেদ হোসাইন। জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়নের প্রধান সমন্বয়ক আহম্মদ সুমন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের সুপারভাইজার মো. কামাল খান শুভ। এ সময় বক্তব্য দেন আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদের উন্নয়ন কমিটির সমন্বয়ক মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সোবহান, ইউনিয়ন সমন্বয়ক হুমায়ুন কবির, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্যসচিব মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফরিদ ও হুমায়ুন, বিএনপি নেতা রেফায়েত উল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অজিউল্লা, লিটন, ইব্রাহিম মানিক, এসএম রানা, হারুন, সাফায়েত ও শাহিন।

এ ছাড়া ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন,
৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সাধারণ সম্পাদক সোহাব মিয়া
শ্রমিকদল নেতা রবিউল হোসেন এবং ছাত্রদল নেতা কালাম, ফারুক, সাকিব, নাহিদ ও রাফিসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে বলে জানানো হয়।
মন্তব্য করুন