৭৫ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যামে ব্রাজিলের সাবিনহো

ম্যানচেস্টার সিটির বেঞ্চে অলস বসে থাকার দিন শেষ! অবশেষে ৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ইতি টেনে উত্তর লন্ডনের দল টটেনহ্যাম হটস্পারে যোগ দিলেন ২২ বছর বয়সী ব্রাজিলীয় উইঙ্গার সাবিনহো। চুক্তি অনুযায়ী পারফরম্যান্স ও অন্যান্য শর্ত সাপেক্ষে রবার্তো দে জের্বির ‘স্পার্স’ শিবিরকে অতিরিক্ত আরও ১০ মিলিয়ন পাউন্ড গুণতে হতে পারে। অর্থাৎ, দলবদলের বাজারে নতুন করে এক বড় ধরনের মাস্টারস্ট্রোক খেললো উত্তর লন্ডনের ক্লাবটি।

টটেনহ্যামের ডেরায় সাবিনহোর এই আগমন অবশ্য একদিনের গল্প নয়। গত গ্রীষ্মকালীন দলবদলেই তাঁকে দলে ভেড়াতে জানপ্রাণ লড়েছিল স্পার্স কর্তৃপক্ষ, কিন্তু সেবার ম্যান সিটিতেই থেকে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নেন এই ব্রাজিলীয় তারকা। তবে পেপ গার্দিওলার কোচিংয়ে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র ৭টি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাওয়ায় ইতিহাদ ছাড়ার সিদ্ধান্ত ত্বরান্বিত হয়।

নিজের অনুভূতি প্রকাশ করে উচ্ছ্বসিত সাবিনহো বলেন, একটু সময় বেশি লেগেছে ঠিকই, তবে এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা ম্যানেজারের অধীনে এত বড় একটি ক্লাবে খেলা সত্যিই দুর্দান্ত সুযোগ। কোচের সঙ্গে কথা বলার পরই আমি বুঝেছিলাম যে আমাকে এখানেই আসতে হবে। তিনি আমাকে বিশ্বের সেরা পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

টটেনহ্যামে যোগ দেওয়ার পর নিজের জার্সির নামের ক্ষেত্রেও এক নতুন চমক নিয়ে এসেছেন এই তারকা। ম্যানচেস্টার সিটিতে দুই বছর ‘সাবিনহো’ নামে মাঠ কাঁপালেও টটেনহ্যামের হয়ে খেলার সময় তিনি নিজের প্রথম নাম ‘সাবিও’ ব্যবহার করবেন। স্প্যানিশ ক্লাব জিরোনায় খেলার সময় জার্সির পেছনে সাবিও নামই লেখা থাকত। পরবর্তীতে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর ভাগ্য পরিবর্তনের আশায় ‘সাবিনহো’ ব্যবহার করলেও, এখন তিনি আবার পুরানো নামেই ফিরে গেলেন।

কোচ রবার্তো দে জের্বি নতুন শিষ্যকে নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, সাবিও এমন একজন খেলোয়াড় যিনি উইংয়ে গতি, কল্পনা এবং অসাধারণ গুণমান নিয়ে আসেন। ডিফেন্ডারদের সরাসরি চ্যালেঞ্জ জানানোর সাহস এবং নিজের সৃজনশীলতা দিয়ে যেকোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে।

চলতি দলবদলে যেন টাকার থলে নিয়ে নেমেছে টটেনহ্যাম! সাবিও ছাড়াও চলতি গ্রীষ্মে তারা ওয়েস্ট হ্যাম থেকে মাতেউস ফার্নান্দেস, নিউক্যাসেল থেকে স্যান্দ্রো তোনালি এবং ব্রাইটন থেকে ইয়ান পল ভ্যান হেকেকে রেকর্ড ৩১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে উড়িয়ে এনেছে। এখানেই শেষ নয়; ফ্রিতে সাইন করানো হয়েছে দুই তারকা ডিফেন্ডার মার্কোস সেনেসি ও অ্যান্ড্রু রবার্টসন এবং গোলরক্ষক মার্টিন ডুবরাভকাকে।

এখানেই চমকের শেষ নয়! ম্যানচেস্টার সিটি থেকে মিসরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকেও টটেনহ্যামের কাছে বিক্রি করার বিষয়ে দু’পক্ষের কথাবার্তা প্রায় চূড়ান্ত। ১ সেপ্টেম্বরের ট্রান্সফার ডেডলাইনের আগেই এই চুক্তিও আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সাবিও ও মারমুশের আগমনে জের্বির আক্রমণভাগ আগামী মৌসুমে প্রতিপক্ষের রক্ষণভাগে কতটা তাণ্ডব চালায়, সেটাই এখন দেখার বিষয়!

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮নং আদ্রা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ ওমর ফারুক

১

নাঙ্গলকোটে আদ্রা উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন

২

নাঙ্গলকোটে বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি

৩

নাঙ্গলকোটে ১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

৪

TEAM NATIONALIST VOICE’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেলেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা শাহাদাত হোসেন বাপ্পি

৫

নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ; বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম

৬

পেরিয়া ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী

৭

বাঙ্গড্ডা দারুল ফালাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

৮

মানবিকতায় অনন্য নাঙ্গলকোটের মাইনউদ্দিন ‎ ‎ব্যবসার পাশাপাশি অসহায় মানুষের পাশে, জনকল্যাণে রাখতে চান ভূমিকা

৯

হেসাখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন মিয়াজী

১০

নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

১১

নাঙ্গলকোটের চাটিতলার কৃতি সন্তান গিয়াস উদ্দিন ঢাকা ক্যান্টনমেন্ট থানার নতুন ওসি

১২

নাঙ্গলকোট-মনোহরগঞ্জ সীমান্তে দুই গ্রামের সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ, নিয়ন্ত্রণে তিন থানার পুলিশ,

১৩

নাঙ্গলকোটে সাবেক এমপি ডাক্তার এ.কে.এম কামারুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল

১৪

চাটিতলা উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলোয়াড়দের বুটসহ ক্রীড়া সামগ্রী প্রদান

১৫

বিচ্ছেদে নারীর চেয়ে বেশি ভেঙে পড়েন পুরুষ, বলছে গবেষণা

১৬

বক্সগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো-৮০৪ শাখার উদ্বোধন

১৭

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অংশগ্রহণ

১৮

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল, নিখোঁজের পর জঙ্গলে মিলল অপ্রিতমের নিথর দেহ ‎

১৯

নাঙ্গলকোটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন মমিন-মামুন-ইয়াছিন প্যানেলের আত্মপ্রকাশ

২০