বক্সগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো-৮০৪ শাখার উদ্বোধন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ বাজারে উৎসবমুখর পরিবেশে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মেট্রো-৮০৪ শাখার উদ্বোধন করা হয়েছে।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে জালাল টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত শাখা কার্যালয়ে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার এন্ড ইনচার্জ নাঙ্গলকোট মেট্রো-১২২( কুমিল্লা দক্ষিণাঞ্চলের প্রধান).. মো. শাহাদাত হোসেন।

‎অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল মতিন। মোনাজাত শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মো. শাহাদাত হোসেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন।

‎এ সময় উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নাথেরপেটুয়া মেট্রো ম্যানেজার মাওলানা মাসুদ, বাঙ্গড্ডা মেট্রো শাখার কর্মকর্তা আব্দুল মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

‎অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎সংশ্লিষ্টরা জানান, বক্সগঞ্জে নতুন শাখা চালুর ফলে স্থানীয় বাসিন্দারা নিজ এলাকায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি জীবন বীমা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, পলিসি গ্রহণ এবং গ্রাহকসেবা আরও সহজলভ্য হবে।

‎বক্তারা বলেন, মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তায় জীবন বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে বীমাসেবা সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বীমা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গ্রাহকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই নতুন শাখার অন্যতম লক্ষ্য।

‎বক্সগঞ্জে মেট্রো-৮০৪ শাখার উদ্বোধনের মধ্য দিয়ে নাঙ্গলকোটের বক্সগঞ্জ ও আশপাশের এলাকায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮নং আদ্রা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ ওমর ফারুক

১

নাঙ্গলকোটে আদ্রা উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন

২

নাঙ্গলকোটে বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি

৩

নাঙ্গলকোটে ১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

৪

TEAM NATIONALIST VOICE’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেলেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা শাহাদাত হোসেন বাপ্পি

৫

নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ; বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম

৬

পেরিয়া ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী

৭

বাঙ্গড্ডা দারুল ফালাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

৮

মানবিকতায় অনন্য নাঙ্গলকোটের মাইনউদ্দিন ‎ ‎ব্যবসার পাশাপাশি অসহায় মানুষের পাশে, জনকল্যাণে রাখতে চান ভূমিকা

৯

হেসাখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন মিয়াজী

১০

নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

১১

নাঙ্গলকোটের চাটিতলার কৃতি সন্তান গিয়াস উদ্দিন ঢাকা ক্যান্টনমেন্ট থানার নতুন ওসি

১২

নাঙ্গলকোট-মনোহরগঞ্জ সীমান্তে দুই গ্রামের সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ, নিয়ন্ত্রণে তিন থানার পুলিশ,

১৩

নাঙ্গলকোটে সাবেক এমপি ডাক্তার এ.কে.এম কামারুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল

১৪

চাটিতলা উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলোয়াড়দের বুটসহ ক্রীড়া সামগ্রী প্রদান

১৫

বিচ্ছেদে নারীর চেয়ে বেশি ভেঙে পড়েন পুরুষ, বলছে গবেষণা

১৬

বক্সগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো-৮০৪ শাখার উদ্বোধন

১৭

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অংশগ্রহণ

১৮

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল, নিখোঁজের পর জঙ্গলে মিলল অপ্রিতমের নিথর দেহ ‎

১৯

নাঙ্গলকোটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন মমিন-মামুন-ইয়াছিন প্যানেলের আত্মপ্রকাশ

২০