জোড্ডায় মৌলভী শামসুল হক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা বাজারস্থ মৌলভী শামসুল হক স্কুল এন্ড কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশে সবুজ আনবো’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন শিক্ষকরা। এ সময় ঔষধি, ফলজ ও বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী সায়মা হক নিজু। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাস্টার মোজাম্মেল হক।

সংগৃহীত

অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে বক্তব্য দেন নবম শ্রেণির ছাত্রী সাবিকুন নাহার নিশাত ও অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ মাস্টার মোজাম্মেল হোসেন, মাওলানা নূরুল হুদা, মো. আবুল খয়েল, মামুনুর রশীদ বাবু, মোয়াজ্জেম হোসেন, মসিউর রহমান, জাবেদ হোসেন, নূরুল আমীন, জাহাঙ্গীর আলম, জান্নাত আক্তার, উম্মে সাহরিয়া, কোহিনুর আক্তার, নাসিমা আক্তার লিপি ও আতিক মজুমদার।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খিলা দারুন্নাজাত মডেল মাদ্রাসার বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

দেশ ছাড়ার আগের দিনই বরখাস্ত অনূর্ধ্ব-২০ দলের কোচ জোন্স

৭৫ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যামে ব্রাজিলের সাবিনহো

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন বাস্তবায়নে আত্মবিশ্বাসী বাংলাদেশ

নাঙ্গলকোট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

জোড্ডায় মৌলভী শামসুল হক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

নাঙ্গলকোটে মৌলভী শামসুল হক স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নাঙ্গলকোটে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী,উপলক্ষে মঘুয়া আল কারীম ক্বিরাতুল কোরআন মাদ্রাসা, আনন্দ র‍্যালি ৫৪ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার, ‎

আওয়ামীপন্থী সাংবাদিক কর্তৃক ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ায় সংবাদ সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মৌলভীবাজারে এতিমদের মধ্যে খাবার বিতরণ

১০

মৌলভীবাজারে ৩৬ জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১১

জুলাই স্মরণে ওয়ারিয়র্স অব জুলাই’ মৌলভীবাজারের ঈদ পুনর্মিলনী

১২

“মৃত্যুর প্রস্তুতি নিয়ে প্রতিটি মুহূর্ত কাটাতে হবে” অধ্যাপক গোলাম পরওয়ার

১৩

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগোলেন মুনা

১৪

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শিপু কুমার দাশ

১৫

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি গাজী মাহবুব ও এসআই নির্বাচিত হলেন জয়ন্ত সরকার

১৬

পরিবেশ দূষণের বিরুদ্ধে কাগাবলা উন্নয়ন ফোরাম

১৭

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ’ কুলাউড়া উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্ন,ত্রিবার্ষিক নতুন কমিটি গঠন।

১৮

সাবেক এমপি নাসেরের অবৈধ সম্পদ, অনুসন্ধানে দুদক

১৯

মৌলভীবাজার টিভির এক যুগ পূর্তি ও বর্ষসেরা প্রতিনিধি সম্মাননা অনুষ্ঠিত

২০