নাঙ্গলকোট-মনোহরগঞ্জ সীমান্তে দুই গ্রামের সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ, নিয়ন্ত্রণে তিন থানার পুলিশ,

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা, ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নাঙ্গলকোট-মনোহরগঞ্জ সীমান্তবর্তী জামাইর দোকান এলাকায় ঢাকা-নোয়াখালী মহাসড়কের পাশে দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নাথেরপেটুয়া বাজারে হাতিমারা গ্রামের এক নারীকে উদ্দেশ করে পুজকরা গ্রামের এক ব্যক্তির কথাবার্তাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুজকরা গ্রামের আল মামুন কনজুমার ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ম্যানেজার রাকিবুল ইসলাম অভিযোগ করেন, সকালে ৪০-৫০ জনের একটি দল অস্ত্র নিয়ে এলাকায় এসে হামলা চালায়। এ সময় কারখানার আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। বিভিন্ন বাড়িঘর ও দোকানে হামলা ও লুটপাট চালানো হয়। কারখানায় থাকা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং কারখানার অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেন।

রাকিবুল ইসলাম বলেন, হামলায় বাধা দিতে গেলে কয়েকজনের ওপরও হামলা চালানো হয়। এতে পুজকরা গ্রামের ১০-১২ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে, হাতিমারা গ্রামের জামাইর দোকান এলাকার ব্যবসায়ী রুবেল অভিযোগ করেন, মঙ্গলবার রাতে নাথেরপেটুয়া বাজারে হাতিমারা গ্রামের এক নারীকে উদ্দেশ করে পুজকরা গ্রামের কয়েকজন খারাপ কথা বলেন। এর প্রতিবাদ করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে পুজকরা গ্রামের লোকজন মাইকিং করে হাতিমারা গ্রামের বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

তিনি আরও বলেন, হামলায় বাধা দিতে গেলে হাতিমারা গ্রামের কয়েকজনের ওপরও হামলা করা হয়। এতে ৮-১০ জন আহত হয়েছেন। আহতদের লাকসামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছে। সংঘর্ষের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”

নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। হামলায় ব্যবহৃত অস্ত্রধারীদের পরবর্তীতে শনাক্ত করা হবে।”

সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ বা মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮নং আদ্রা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ ওমর ফারুক

১

নাঙ্গলকোটে আদ্রা উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন

২

নাঙ্গলকোটে বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি

৩

নাঙ্গলকোটে ১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

৪

TEAM NATIONALIST VOICE’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেলেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা শাহাদাত হোসেন বাপ্পি

৫

নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ; বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম

৬

পেরিয়া ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী

৭

বাঙ্গড্ডা দারুল ফালাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

৮

মানবিকতায় অনন্য নাঙ্গলকোটের মাইনউদ্দিন ‎ ‎ব্যবসার পাশাপাশি অসহায় মানুষের পাশে, জনকল্যাণে রাখতে চান ভূমিকা

৯

হেসাখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন মিয়াজী

১০

নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

১১

নাঙ্গলকোটের চাটিতলার কৃতি সন্তান গিয়াস উদ্দিন ঢাকা ক্যান্টনমেন্ট থানার নতুন ওসি

১২

নাঙ্গলকোট-মনোহরগঞ্জ সীমান্তে দুই গ্রামের সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ, নিয়ন্ত্রণে তিন থানার পুলিশ,

১৩

নাঙ্গলকোটে সাবেক এমপি ডাক্তার এ.কে.এম কামারুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল

১৪

চাটিতলা উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলোয়াড়দের বুটসহ ক্রীড়া সামগ্রী প্রদান

১৫

বিচ্ছেদে নারীর চেয়ে বেশি ভেঙে পড়েন পুরুষ, বলছে গবেষণা

১৬

বক্সগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো-৮০৪ শাখার উদ্বোধন

১৭

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অংশগ্রহণ

১৮

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল, নিখোঁজের পর জঙ্গলে মিলল অপ্রিতমের নিথর দেহ ‎

১৯

নাঙ্গলকোটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন মমিন-মামুন-ইয়াছিন প্যানেলের আত্মপ্রকাশ

২০