
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, নাঙ্গলকোট উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৯ উপলক্ষে মমিন-মামুন-ইয়াছিন প্যানেল আত্মপ্রকাশ করেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্যানেলটির পক্ষ থেকে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
ঘোষিত প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বক্সগঞ্জ বাজারের পপুলার লাইব্রেরির মাওলানা মমিনুল হক (ভোটার নং-৪০), সম্পাদক পদে নাঙ্গলকোট বাজারের নিপু লাইব্রেরির মো. মামুন (ভোটার নং-৪৩) এবং কোষাধ্যক্ষ পদে দৌলখাঁড় বাজারের ইসলামিয়া লাইব্রেরির মাওলানা ইয়াছিন (ভোটার নং-৫৬)।
এ ছাড়া সহ-সভাপতি পদে ভোলাইন বাজারের পপুলার লাইব্রেরির রফিকুল ইসলাম (ভোটার নং-৪২) এবং সহ-সম্পাদক পদে বক্সগঞ্জ বাজারের প্যাসিফিক লাইব্রেরির আব্দুর রহমান পলাশ (ভোটার নং-৪৪) প্রার্থী হয়েছেন।
সদস্য পদে প্রার্থীরা হলেন— চডিয়া বাজারের মাষ্টার লাইব্রেরির ইব্রাহিম খলিল (ভোটার নং-৩৪), ভোলাইন বাজারের শাওন লাইব্রেরির মো. জুয়েল (ভোটার নং-৩৭), তুলতলী বাজারের বুক কর্ণারের নুরুল আমিন (ভোটার নং-৩৯), মান্দ্রা বাজারের মামুন লাইব্রেরির মো. মামুন (ভোটার নং-৪৫), ঢালুয়া বাজারের লাইব্রেরির মো. ইয়াছিন রফিক (ভোটার নং-৪৬), বাতাবাড়িয়ার ওশান লাইব্রেরির আনিছুর রহমান (ভোটার নং-৪৭), মন্নারা বাজারের সুরাইয়া লাইব্রেরির মো. সোলতান (ভোটার নং-৪৮) এবং মনতলী বাজারের আহছান লাইব্রেরির মো. রায়হান (ভোটার নং-৫৩)।
নির্বাচনকে ঘিরে পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন