
কুমিল্লার নাঙ্গলকোটে সোনালী লাইফ পিএলসির গ্রাহক মরহুমা মোছা. আকলিমা আক্তারের মৃত্যুদাবির ১ লাখ ৯ হাজার ৭৫০ টাকার চেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার হরিপুর উত্তরপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সোনালী লাইফ পিএলসির নাঙ্গলকোট মেট্রোর ব্রাঞ্চ ইনচার্জ মো. শাহাদাত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাথেরপেটুয়া মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার মাও. মো. মাসুদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট ম্যানেজার এম এন জহির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা বাজার মেট্রো ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুল মতিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনালী লাইফ পিএলসির নাঙ্গলকোট মেট্রোর ইউনিট ম্যানেজার মনোয়ারা বেগম।
অনুষ্ঠানে মরহুমা মোছা. আকলিমা আক্তারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সোনালী লাইফ পিএলসির পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের হাতে ১ লাখ ৯ হাজার ৭৫০ টাকার মৃত্যুদাবির চেক তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, জীবনের অনিশ্চয়তার সময়ে পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত সঞ্চয় ও বীমার মাধ্যমে ভবিষ্যতের আর্থিক ঝুঁকি মোকাবিলায় পরিবারকে কিছুটা আর্থিক সুরক্ষা দেওয়া সম্ভব।
বক্তারা আরও বলেন, বীমা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা, পলিসির শর্ত, প্রিমিয়াম ও দাবির নিয়মসহ প্রয়োজনীয় তথ্য ভালোভাবে যাচাই করা জরুরি। পাশাপাশি গ্রাহকদের স্বার্থ ও ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বীমা সেবা গ্রহণের আহ্বান জানান তারা।
মন্তব্য করুন