
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদরা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পুজকরা দক্ষিণপাড়া জামে মসজিদে পবিত্র সিরাত মাহফিল সম্পন্ন হয়েছে।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতা, ন্যায়বিচার ও ইসলামের শান্তির বাণী নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা নোমান হোসাইন।
তিনি বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মধ্য দিয়েই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। ব্যক্তি ও পারিবারিক জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা বাস্তবায়নের জন্য তিনি মুসল্লিদের প্রতি আহ্বান জানান।
সিরাত মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন