নাঙ্গলকোটে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী,উপলক্ষে মঘুয়া আল কারীম ক্বিরাতুল কোরআন মাদ্রাসা, আনন্দ র‍্যালি ৫৪ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার, ‎

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মঘুয়া আল কারীম ক্বিরাতুল কোরআন মাদ্রাসার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎

‎সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালিটি বের হয়। র‍্যালিটি ভোলাইন বাজার হয়ে প্রায় দুই কিলোমিটার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দে মেতে ওঠে।

‎

‎পরে বেলা সাড়ে ১১টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় বিভিন্ন প্রতিভা প্রদর্শন ও প্রতিযোগিতা। এতে ইংরেজি ও আরবি বক্তব্য, ইংরেজি ও আরবি হাতের লেখা, হামদ-নাত, গজল, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়।

‎

‎অনুষ্ঠানের একপর্যায়ে মেধা ও বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ৫৪ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও প্রতিভা বিকাশে অভিভাবকদের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ।

‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম ফুলগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাসুম বিন নোমান।

‎

‎মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ড. আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের জমিদাতা আলহাজ্ব হাসান আহমেদ ভূঁইয়া । স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শোয়াইব আহমেদ।

‎

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম হাউজিং মসজিদের খতিব মাওলানা মো. খোরশেদ আলম, নাঙ্গলকোট উপজেলা নূরানী বোর্ডের পরিচালক মাওলানা ইলিয়াস, কারিবাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রাশেদুল ইসলাম, ভোলাইন বাজার আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুর রহমান, চাটিতলা মাদ্রাসার মুহতামীম মুফতি হুজাইফা মাহমুদ, জোড্ডা বাজার মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নেছার উদ্দিন, ভোলাইন বাজার মাদ্রাসার ইবি প্রধান মাওলানা আফজাল হোসাইন এবং নাঙ্গলকোট প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি সাংবাদিক মানজুরুল ইসলাম শিহাব।

‎

‎এছাড়া দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক রিপন স্যার, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা হোসাইন, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মিজান, বিলকিস ম্যাডাম, আকলিমা, সালমা ও হুমায়রাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

‎

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাঙ্গলকোটে ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

১

৮নং আদ্রা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ ওমর ফারুক

২

নাঙ্গলকোটে আদ্রা উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন

৩

নাঙ্গলকোটে বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি

৪

নাঙ্গলকোটে ১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

৫

TEAM NATIONALIST VOICE’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেলেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা শাহাদাত হোসেন বাপ্পি

৬

নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ; বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম

৭

পেরিয়া ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী

৮

বাঙ্গড্ডা দারুল ফালাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

৯

মানবিকতায় অনন্য নাঙ্গলকোটের মাইনউদ্দিন ‎ ‎ব্যবসার পাশাপাশি অসহায় মানুষের পাশে, জনকল্যাণে রাখতে চান ভূমিকা

১০

হেসাখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন মিয়াজী

১১

নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

১২

নাঙ্গলকোটের চাটিতলার কৃতি সন্তান গিয়াস উদ্দিন ঢাকা ক্যান্টনমেন্ট থানার নতুন ওসি

১৩

নাঙ্গলকোট-মনোহরগঞ্জ সীমান্তে দুই গ্রামের সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ, নিয়ন্ত্রণে তিন থানার পুলিশ,

১৪

নাঙ্গলকোটে সাবেক এমপি ডাক্তার এ.কে.এম কামারুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল

১৫

চাটিতলা উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলোয়াড়দের বুটসহ ক্রীড়া সামগ্রী প্রদান

১৬

বিচ্ছেদে নারীর চেয়ে বেশি ভেঙে পড়েন পুরুষ, বলছে গবেষণা

১৭

বক্সগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো-৮০৪ শাখার উদ্বোধন

১৮

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অংশগ্রহণ

১৯

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল, নিখোঁজের পর জঙ্গলে মিলল অপ্রিতমের নিথর দেহ ‎

২০