নাঙ্গলকোটে সোনালী লাইফের গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল

‎কুমিল্লার নাঙ্গলকোটে সোনালী লাইফ পিএলসির গ্রাহক মরহুমা মোছা. আকলিমা আক্তারের মৃত্যুদাবির ১ লাখ ৯ হাজার ৭৫০ টাকার চেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার হরিপুর উত্তরপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

‎সোনালী লাইফ পিএলসির নাঙ্গলকোট মেট্রোর ব্রাঞ্চ ইনচার্জ মো. শাহাদাত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাথেরপেটুয়া মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার মাও. মো. মাসুদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট ম্যানেজার এম এন জহির উদ্দিন।

‎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা বাজার মেট্রো ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুল মতিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনালী লাইফ পিএলসির নাঙ্গলকোট মেট্রোর ইউনিট ম্যানেজার মনোয়ারা বেগম।

‎অনুষ্ঠানে মরহুমা মোছা. আকলিমা আক্তারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সোনালী লাইফ পিএলসির পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের হাতে ১ লাখ ৯ হাজার ৭৫০ টাকার মৃত্যুদাবির চেক তুলে দেওয়া হয়।

‎এ সময় বক্তারা বলেন, জীবনের অনিশ্চয়তার সময়ে পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত সঞ্চয় ও বীমার মাধ্যমে ভবিষ্যতের আর্থিক ঝুঁকি মোকাবিলায় পরিবারকে কিছুটা আর্থিক সুরক্ষা দেওয়া সম্ভব।

‎বক্তারা আরও বলেন, বীমা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা, পলিসির শর্ত, প্রিমিয়াম ও দাবির নিয়মসহ প্রয়োজনীয় তথ্য ভালোভাবে যাচাই করা জরুরি। পাশাপাশি গ্রাহকদের স্বার্থ ও ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বীমা সেবা গ্রহণের আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮নং আদ্রা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ ওমর ফারুক

১

নাঙ্গলকোটে আদ্রা উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন

২

নাঙ্গলকোটে বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি

৩

নাঙ্গলকোটে ১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

৪

TEAM NATIONALIST VOICE’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেলেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা শাহাদাত হোসেন বাপ্পি

৫

নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ; বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম

৬

পেরিয়া ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী

৭

বাঙ্গড্ডা দারুল ফালাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

৮

মানবিকতায় অনন্য নাঙ্গলকোটের মাইনউদ্দিন ‎ ‎ব্যবসার পাশাপাশি অসহায় মানুষের পাশে, জনকল্যাণে রাখতে চান ভূমিকা

৯

হেসাখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন মিয়াজী

১০

নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

১১

নাঙ্গলকোটের চাটিতলার কৃতি সন্তান গিয়াস উদ্দিন ঢাকা ক্যান্টনমেন্ট থানার নতুন ওসি

১২

নাঙ্গলকোট-মনোহরগঞ্জ সীমান্তে দুই গ্রামের সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ, নিয়ন্ত্রণে তিন থানার পুলিশ,

১৩

নাঙ্গলকোটে সাবেক এমপি ডাক্তার এ.কে.এম কামারুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল

১৪

চাটিতলা উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলোয়াড়দের বুটসহ ক্রীড়া সামগ্রী প্রদান

১৫

বিচ্ছেদে নারীর চেয়ে বেশি ভেঙে পড়েন পুরুষ, বলছে গবেষণা

১৬

বক্সগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো-৮০৪ শাখার উদ্বোধন

১৭

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অংশগ্রহণ

১৮

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল, নিখোঁজের পর জঙ্গলে মিলল অপ্রিতমের নিথর দেহ ‎

১৯

নাঙ্গলকোটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন মমিন-মামুন-ইয়াছিন প্যানেলের আত্মপ্রকাশ

২০