
কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় আহত ভাগিনা-ভাগ্নিসহ স্বজনদের চিকিৎসা করাতে গিয়ে একাধিক হাসপাতালে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন তাদের মামা তারেক মনোয়ার। চিকিৎসাসেবায় অব্যবস্থাপনা, অতিরিক্ত ব্যয় ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া লিখিত অভিযোগে তিনি এসব অভিযোগ করেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ আগস্ট রাতে ঢাকা থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস লাকসামের ভাটিয়াভিটা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে তার ভাগিনা-ভাগ্নিসহ কয়েকজন যাত্রী আহত হন।
আহতদের প্রথমে কুমিল্লা এবং পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ সময় চিকিৎসা নিতে গিয়ে পরিবারটি নানা ভোগান্তির সম্মুখীন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তারেক মনোয়ার দাবি করেন, দুর্ঘটনার পর থেকে আহতদের চিকিৎসায় এখন পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন