‎শাকতলী উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা, জিপিএ-৫ পাওয়া ৫ জন পেল সম্মাননা এবং শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা

শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শাকতলী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মতবিনিময় সভা, অভিভাবক সমাবেশ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি অসাধারণ ফলাফল করে জিপিএ-৫ অর্জনকারী ৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
‎
‎বিদ্যালয়ের বাংলা শিক্ষক মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আবদুল খালেক।
‎
‎সভাপতির বক্তব্যে আবদুল খালেক কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বার আলম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালকদের দক্ষতা ও দায়িত্বশীলতা বাড়াতে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার প্রতিষ্ঠান পরিচালকদের জন্য কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেই কর্মশালা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ  দেওয়া হয় ।
‎
‎তিনি শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
‎সভাপতি আবদুল খালেক বলেন
‎
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহিরুল কাইয়ুম ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র মজুমদার।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মো. আলী আক্কাস, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান,নাঙ্গলকোট উপজেলা ছাত্রনেতা কামাল খান শুভ,  সাবেক শিক্ষার্থী তামিম মজুমদার, সাবেক শিক্ষার্থী ও বর্তমান নন-কমিশন্ড অফিসার আবু ইউসুফ, মনতলী হাই অ্যান্ড কলেজের শিক্ষক পেয়ার আহমেদ, শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা সুলতানা এবং অভিভাবক ওহিদুজ্জামান।
‎
‎বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের পেছনে না ছুটে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।
‎
‎বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই তাদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
‎
‎অনুষ্ঠানের শেষপর্যায়ে অত্র বিদ্যালয়ের ২০২৬ ইং সনের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত জনাব মোঃ শরীফুল ইসলাম এবং জনাব শাকিল মিয়া কে সম্মাননা স্মারক তুলে দেওয়া হলে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
‎
‎এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮নং আদ্রা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ ওমর ফারুক

১

নাঙ্গলকোটে আদ্রা উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন

২

নাঙ্গলকোটে বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি

৩

নাঙ্গলকোটে ১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

৪

TEAM NATIONALIST VOICE’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেলেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা শাহাদাত হোসেন বাপ্পি

৫

নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ; বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম

৬

পেরিয়া ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী

৭

বাঙ্গড্ডা দারুল ফালাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

৮

মানবিকতায় অনন্য নাঙ্গলকোটের মাইনউদ্দিন ‎ ‎ব্যবসার পাশাপাশি অসহায় মানুষের পাশে, জনকল্যাণে রাখতে চান ভূমিকা

৯

হেসাখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন মিয়াজী

১০

নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

১১

নাঙ্গলকোটের চাটিতলার কৃতি সন্তান গিয়াস উদ্দিন ঢাকা ক্যান্টনমেন্ট থানার নতুন ওসি

১২

নাঙ্গলকোট-মনোহরগঞ্জ সীমান্তে দুই গ্রামের সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ, নিয়ন্ত্রণে তিন থানার পুলিশ,

১৩

নাঙ্গলকোটে সাবেক এমপি ডাক্তার এ.কে.এম কামারুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল

১৪

চাটিতলা উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলোয়াড়দের বুটসহ ক্রীড়া সামগ্রী প্রদান

১৫

বিচ্ছেদে নারীর চেয়ে বেশি ভেঙে পড়েন পুরুষ, বলছে গবেষণা

১৬

বক্সগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো-৮০৪ শাখার উদ্বোধন

১৭

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অংশগ্রহণ

১৮

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল, নিখোঁজের পর জঙ্গলে মিলল অপ্রিতমের নিথর দেহ ‎

১৯

নাঙ্গলকোটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন মমিন-মামুন-ইয়াছিন প্যানেলের আত্মপ্রকাশ

২০