
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার হাই স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়াম কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর মধ্যে জিপিএ-৫ অর্জনকারী দুই শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাইন বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহি উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ও কলেজের শিক্ষক আলী মুর্তজা আল খালিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য রফিকুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মাহবুব আলম ভূঁইয়া, শিক্ষক প্রতিনিধি শাহাজান মজুমদার, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির মজুমদারসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক।
অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক আজিম উদ্দীন মাকসুদ। এছাড়া বক্তব্য দেন মাস্টার জহিরুল ইসলাম, মাস্টার আলমগীর হোসাইন, মাস্টার বেলাল রহমান মজুমদার, মাওলানা আবু মুসা, মাস্টার মোশারফ হোসেন, মাওলানা আব্দুল মতিন, মাস্টার আব্দুল করিম জাহিদ, মাস্টার খুসরুল্লাহ মিয়াজী, মাস্টার ওমর ফারুক ও মাস্টার নাজমুল হাসান।
পরে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের ফলাফল বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন