চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগোলেন মুনা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকার বাসিন্দা, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল ইসলাম খান এবং ভূয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম আয়েশা সিদ্দিকার নাতনি আসমা আহমেদ মুনা ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার জন্য মেধাতালিকায় স্থান করে নিয়েছেন। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের ছোঁয়া লেগেছে।

মুনা ঢাকায় বসবাসরত শিক্ষানুরাগী দম্পতি নওরুজা খান হোলি ও প্রকৌশলী আলী আহমেদের কন্যা। ছোটবেলা থেকেই মেধাবী ও লক্ষ্যনিষ্ঠ মুনা ঢাকায় পড়ালেখা করে এ কৃতিত্ব অর্জন করেন।
এক প্রতিক্রিয়ায় মুনা বলেন, আমি ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছি। একজন সফল চিকিৎসক হয়ে দেশের সেবা করতে পারাই আমার পরিশ্রমের আসল লক্ষ্য ও সার্থকতা হবে।

মুনার নানা অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল ইসলাম খান বলেন, আমার নাতনির এ অর্জনে আমরা খুবই গর্বিত। সে যেনো মানুষের সেবায় নিজেকে নিবেদিত করে, সেই কামনাই করি।
উল্লেখ্য, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ দেশের অন্যতম বেসরকারি মেডিকেল কলেজ। প্রতি বছর হাজারো শিক্ষার্থীর মধ্য থেকে মেধাভিত্তিতে স্বল্পসংখ্যক শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮নং আদ্রা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ ওমর ফারুক

১

নাঙ্গলকোটে আদ্রা উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন

২

নাঙ্গলকোটে বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি

৩

নাঙ্গলকোটে ১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

৪

TEAM NATIONALIST VOICE’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেলেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা শাহাদাত হোসেন বাপ্পি

৫

নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ; বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম

৬

পেরিয়া ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী

৭

বাঙ্গড্ডা দারুল ফালাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

৮

মানবিকতায় অনন্য নাঙ্গলকোটের মাইনউদ্দিন ‎ ‎ব্যবসার পাশাপাশি অসহায় মানুষের পাশে, জনকল্যাণে রাখতে চান ভূমিকা

৯

হেসাখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন মিয়াজী

১০

নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

১১

নাঙ্গলকোটের চাটিতলার কৃতি সন্তান গিয়াস উদ্দিন ঢাকা ক্যান্টনমেন্ট থানার নতুন ওসি

১২

নাঙ্গলকোট-মনোহরগঞ্জ সীমান্তে দুই গ্রামের সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ, নিয়ন্ত্রণে তিন থানার পুলিশ,

১৩

নাঙ্গলকোটে সাবেক এমপি ডাক্তার এ.কে.এম কামারুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল

১৪

চাটিতলা উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলোয়াড়দের বুটসহ ক্রীড়া সামগ্রী প্রদান

১৫

বিচ্ছেদে নারীর চেয়ে বেশি ভেঙে পড়েন পুরুষ, বলছে গবেষণা

১৬

বক্সগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো-৮০৪ শাখার উদ্বোধন

১৭

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অংশগ্রহণ

১৮

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল, নিখোঁজের পর জঙ্গলে মিলল অপ্রিতমের নিথর দেহ ‎

১৯

নাঙ্গলকোটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন মমিন-মামুন-ইয়াছিন প্যানেলের আত্মপ্রকাশ

২০