কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামে অভিযান চালিয়ে আলোচিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে গোহারুয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মমিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী হিসেবে রাছেল নামের আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানটি পরিচালনা করেন নাঙ্গলকোট থানার এসআই বালরাম ও এসআই শহিদুল। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।