লাকসামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খিলা দারুন্নাজাত মডেল মাদ্রাসার বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলার খিলা দারুন্নাজাত মডেল মাদ্রাসার উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে খিলা দারুন্নাজাত মডেল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। এতে মাদ্রাসার শিক্ষক ও প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

‎র‌্যালিটি মাদ্রাসা থেকে বের হয়ে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে খিলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি খিলা পূর্ব বাজারে গিয়ে অবস্থান নেয়।

‎সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কিয়াম ও বিশেষ কর্মসূচি পালন করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে অংশগ্রহণ করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন।

 

‎ঈদে মিলাদুন্নবী (সা.)-এর কিয়াম পরিচালনা করেন খিলা দারুন্নাজাত মডেল মাদ্রাসার শিক্ষক মাওলানা রোকন উদ্দিন মাহমুদ। পরে অনুষ্ঠানের সমাপ্তিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিউর রহমান।

‎আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর শিক্ষা ও আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ আনন্দ র‌্যালির আয়োজন করা হয়েছে।

‎র‌্যালি ও পরবর্তী কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খিলা দারুন্নাজাত মডেল মাদ্রাসার বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

দেশ ছাড়ার আগের দিনই বরখাস্ত অনূর্ধ্ব-২০ দলের কোচ জোন্স

৭৫ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যামে ব্রাজিলের সাবিনহো

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন বাস্তবায়নে আত্মবিশ্বাসী বাংলাদেশ

নাঙ্গলকোট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

জোড্ডায় মৌলভী শামসুল হক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

নাঙ্গলকোটে মৌলভী শামসুল হক স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নাঙ্গলকোটে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী,উপলক্ষে মঘুয়া আল কারীম ক্বিরাতুল কোরআন মাদ্রাসা, আনন্দ র‍্যালি ৫৪ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার, ‎

আওয়ামীপন্থী সাংবাদিক কর্তৃক ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ায় সংবাদ সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মৌলভীবাজারে এতিমদের মধ্যে খাবার বিতরণ

১০

মৌলভীবাজারে ৩৬ জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১১

জুলাই স্মরণে ওয়ারিয়র্স অব জুলাই’ মৌলভীবাজারের ঈদ পুনর্মিলনী

১২

“মৃত্যুর প্রস্তুতি নিয়ে প্রতিটি মুহূর্ত কাটাতে হবে” অধ্যাপক গোলাম পরওয়ার

১৩

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগোলেন মুনা

১৪

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শিপু কুমার দাশ

১৫

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি গাজী মাহবুব ও এসআই নির্বাচিত হলেন জয়ন্ত সরকার

১৬

পরিবেশ দূষণের বিরুদ্ধে কাগাবলা উন্নয়ন ফোরাম

১৭

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ’ কুলাউড়া উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্ন,ত্রিবার্ষিক নতুন কমিটি গঠন।

১৮

সাবেক এমপি নাসেরের অবৈধ সম্পদ, অনুসন্ধানে দুদক

১৯

মৌলভীবাজার টিভির এক যুগ পূর্তি ও বর্ষসেরা প্রতিনিধি সম্মাননা অনুষ্ঠিত

২০